× Banner
সর্বশেষ
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

 নদীর পাড়ে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ  

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
নারীর মরদেহ  

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর কূল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় জানাতে পারেনি।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে জোয়ারের পানির সাথে একটি বস্তা ভেসে আসে। স্থানীয়রা বস্তাটি খুলে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তার শরীরে একটি লাল কাপড় ছিল।  পরবর্তীতে স্থানীয়রা হাতিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..