× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন-এ ৯ম রোজায় পথে পড়ে থাকা মানুষের মাঝে

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২০
৯ম রোজায় ইফতার

দ্যা নিউজ ইফতার বিতরণ প্রতিদিন ।। পবিত্র রমজান মাসে মাস ব্যাপী রোজাদার ইমানদার মুসল্লিদের মধ্যে ও পথে ঘাটে পড়ে থাকা না খেতে পওয়া মানুষদের মাঝে দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন। তারা পুরো রমজান মাস ইফতার বিতরন করবে। তাদের এই কার্যক্রমের নাম দিয়েছে ইফতার বিতরণ প্রতিদিন । আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ৩ মে ৯ রমজান রবিবার দ্যা নিউজ রিকশায় করে ঢাকার স্বামীবাগ থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের ইফতার দিয়েছে। দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী দুজন রিকশায় করে এই কার্যক্রম চালিয়েছেন।

রাস্তার পাশে পড়ে থাকা না খেতে পাওয়া মানুষরা একটা খাবারের প্যাকেট হাতে পেয়ে মহা খুশিতে আত্মহারা হয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে দ্যা নিউজের সম্পাদক প্রাকাশক প্রমিথিয়াস চৌধুরী বলে, আমরা যদি এভাবে সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে এগিয়ে আসতাম, প্রত্যেকে এভাবে অনাহারীদের কথা ভাবতাম তাহলে আমাদের দেশে অভুক্ত থেকে মানুষ এত কষ্ট পেত না। আজ যে লোক গুলো পাগল, খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে তাদেরও হয়তো একসময় সংসার ছিল। হাসি খুশি জীবন ছিল। এক সময় পুরো পরিবারের মুখের অন্ন যুগিয়েছে তারা। আজ একটু খাবারের জন্য তারা রাস্তায়।

বার্তা সম্পাদক বলেন, আমার জানা মতে এই প্রথম কোন মিডিয়া মাস ব্যাপী খ্যাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা চাই এভাবে যেন জাতি ধর্ম নির্বিশেষে অবহেলিত মানুষদের সেবা করে যেতে পারি। এই করোনা লগ্নে এক প্যাকেট খাবার পাওয়ার পর ওদের মুখে যখন তৃপ্তির হাসি দেখা যায় তখন সারাদিন পরিশ্রম করে খাবার তৈরি করার কষ্ট চলে যায়। মনে হয় আরও দেই। কিন্তু মাস ব্যাপী কার্যক্রম বলে প্রতিদিন ৫০-৫৫ জনের বেশি লোকদের দেয়া সম্ভব হয় না।


এ ক্যটাগরির আরো খবর..