× Banner
সর্বশেষ
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর কোরবানির চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্র ণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে নদ্দা ব্রিজের নিচের একটি ফুটপাতের দোকানে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীদের তৎপরতায় ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..