× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে থাকা ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে—যারা এত দিন চাকরিতে নিষ্ক্রিয় ছিলেন, তাদের হঠাৎ করে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কেন পদায়ন বা সংযুক্ত করা হলো?

জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ওএসডি অবস্থায় থাকা এসব কর্মকর্তারা মূলত রাজধানী ঢাকাতেই অবস্থান করছিলেন। এই সুযোগে তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রায়ই বৈঠক করতেন। বৈঠকে শেখ হাসিনা সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এসব কর্মকর্তাদের একটি অংশ বর্তমান সরকারের বিরোধিতামূলক নানা বিষয়ে আলোচনা করতেন বলে খবর আসছিল।

এ ছাড়া তাদের পূর্বের প্রশাসনিক যোগাযোগকে কাজে লাগিয়ে সরকারের গোপন ও গুরুত্বপূর্ণ নথি বাইরে পাচার করে থাকতে পারেন, এমন আলোচনাও ছিল।

এ কারণে ৭৬ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ, জেলা পুলিশ কার্যালয় ও ইউনিটে সংযুক্ত করা হয়েছে, যাতে তারা সবাই মিলে ঢাকায় অবস্থান করে কোনো ধরনের গোপন বৈঠক বা ষড়যন্ত্রে যুক্ত হতে না পারেন।

বিজ্ঞাপন সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া কর্মকর্তাদের বাস্তব অবস্থা অনেকটা ওএসডি থাকা কর্মকর্তাদের মতোই। কারণ, এসব কর্মকর্তাদেরও কার্যত কোনো কাজ থাকে না।

এদিকে যাদের নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এখনও পুলিশ সদর দপ্তর থেকে পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জননিরাপত্তা বিভাগে সরবরাহ করা হয়নি। সে কারণে ৭৬ জনের তালিকায় কয়েকজন পলাতক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে।

তবে পুলিশ সদর দপ্তর বলছে ভিন্ন কথা। সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের তালিকা তারা আগেই জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছে। সবশেষ গত ২৪ জুলাই ৪৩ জনের একটি তালিকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক বা আত্মগোপনে থাকা কর্মকর্তাদের তালিকা পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তখনকার পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশিরভাগ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএসডি) করা হয়েছে। তাদের একটি অংশকে পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..