× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

৭ দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উদ্‌যাপন করা হবে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
৭ দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫

আগামী ২৬ নভেম্বর ২০২৫ ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠান এবং আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৭ দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’ উদ্‌যাপিত হবে। সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠান কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় বাস্তবায়ন করা হবে।

আজ ১৩ নভেম্বর ২০২৫বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ওআর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার জন্য প্রাণিসম্পদ খাতের বিস্তৃত কর্মকাণ্ডের ব্যাপক প্রচার ও জনগণকে সার্বিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অপরিহার্য বিবেচনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মংস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..