× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুভ উদবোধন করলেন-স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
ভ্যাকসিনেশন কার্যক্রম শুভ উদবোধন

আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কর্মসূচির শুভ উদবোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সাথে উদবোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারও এসময় সেখানে উপস্থিত ছিলেন।

চলমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে। ভ্যাকসিনের বৈশ্বিক অপ্রতুলতা সত্ত্বেও সরকার বিশ্বের বহু দেশের আগে আমাদের দেশের আপামর জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের আওতায় আনা হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, ‘বর্তমানে দেশে কেন্দ্রীয় পর্যায়ে মোট ১,৩১,৪৭,৮৩৯ ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। ৭ আগস্ট পর্যন্ত দেশে মোট সংগৃহীত কোভিড-১৯ ভ্যাকসিন সংখ্যা ৩১,০৯,৩৮,৮০০। মোট প্রদানকৃত ১ম ডোজ ১২,৯৭,৬০,৩৬২ (৭৬.১৯%)। মোট প্রদানকৃত ২য় ডোজ ১২,০৭,০৩,১২০ (৭০.৮৭%)। মোট প্রদানকৃত বুস্টার (৩য়) ডোজ ৪,০৬,৫৯,৯৭৮ (২৩.৮৭%)।

বর্তমানে বিশ্বের অনেক উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকারও দেশের কোভিড-১৯ সংক্রমণের ঊর্দ্ধগতি বিবেচনা করে আজ ১১ আগস্ট ২০২২ হতে দেশের সকল ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যেই সরকার কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র হতে আমাদের নিজস্ব জনগোষ্ঠীর উপযোগী প্রায় ৪ কোটি ডোজ Pfizer paediatric formulation কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করেছে, যার মধ্যে ইতোমধ্যেই প্রায় ৩০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। অচিরেই অবশিষ্ট ডোজসমূহও দেশে এসে পৌঁছাবে।’ ভ্যাক্সিনেশন কার্যক্রম উদবোধন উপলক্ষে একই স্থানে একটি আলোচনা সভা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত পিটার ডি হাস, জার্মানির মান্যবর রাষ্ট্রদূত আখিম ট্রস্টার, ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিদেশী কুটনৈতিক ব্যক্তিবর্গ কোভিড মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভুয়সী প্রশংসা করেন। এছাড়া দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিরূপ পরিস্থিতির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশ ইতোমধ্যেই পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে সক্ষমতা দেখিয়েছে। চলমান কোভিড-১৯ মহামারীকে দেশ তথা সমগ্র বিশ্ব থেকে দূর করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সচেষ্ট হতে হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান। ৫-১১ বয়স বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনা অনুমোদন: Pfizer paediatric formulation ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হিসেবে ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে প্রয়োগের জন্য ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাভ করেছে।

দেশের শিশুদের এই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে National Immunization Technical Advisory Group, NITAG’Bও তাদের ইতিবাচক মতামত ব্যক্ত করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর ভ্যাকসিনটি প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে। টিকার ধরণ: শিশুদের উপযোগী ফাইজার (Pfizer paediatric formulation ) ভ্যাকসিন।

প্রদেয় ডোজ: ৮ সপ্তাহ বা ৫৬ দিনের ব্যবধানে ২ ডোজ।

কোথায় টিকা দেয়া হবে: সারাদেশের সকল সিটি কর্পোরেশনে ৫-১১ বছর বয়সী শিশুদের বিদ্যালয় কেন্দ্রিক ভ্যাকসিনেশন এর পরবর্তী কার্যক্রম আগামী ২৫ আগস্ট ২০২২ খ্রি. শুরু হবে। পর্যায়ক্রম কমিউনিটি পর্যায়ে প্রদান করা হবে। ইতোমধ্যেই সুরক্ষা ওয়েবপোর্টাল/ অ্যাপের মাধ্যমে উক্ত বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। সিটি কর্পোরেশনসমূহের প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে এই ভ্যাকসিন প্রদান করা হবে।

টিকাদান লক্ষ্যমাত্রা: সারাদেশের প্রায় ২.২ কোটি ৫-১১ বছর বয়সী শিশুকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কারা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন: ৫-১১ বছর বয়সী সকল শিশু। কীভাবে ভ্যাকসিন পাবেন: কোভিড -১৯ টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে নিকটস্থ বিদ্যালয় ভ্যাকসিনেশন সেন্টার (স্কুলপড়–য়া শিশু) ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র হতে ভ্যাকসিন গ্রহণ করা যাবে।

পরবর্তী পরিকল্পনা: অদ্যবধি উদ্দিষ্ট জনগোষ্ঠীর প্রায় ৩৩ লাখ ১ম ডোজ এবং ৯৪ লাখ ২য় ডোজ গ্রহণ করতে পারেনি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ২০ আগস্ট ২০২২ খ্রি. তারিখে একদিন ব্যাপী ১৮ বছর ও তদুর্দ্ধ জনগোষ্ঠীর জন্য ১ম, ২য় ও বুস্টার (৩য়) ডোজ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..