৫ জানুয়ারির মত নির্বাচন দিতে চাইলে দেশবাসী রুখে দাঁড়াবে:চরমোনাই পীর ৫ জানুয়ারির মত নির্বাচন দিতে চাইলে দেশবাসী রুখে দাঁড়াবে:চরমোনাই পীর

সিলেট প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, নতুন ইসিকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত এবং রাজনৈতিক দলকে সমান সুযোগ করে দিতে হবে। তিনি অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দেয়ার দাবী জানিয়ে বলেন, ৫ জানুয়ারির মত যেন তেন নির্বাচন দিতে চাইলে দেশবাসী রুখে দাঁড়াবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা না থাকায় সমাজে অশান্তি বিরাজ করছে। তাই মানবতার মুক্তির লক্ষ্যে রাসুল (স.) এর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করাতে হবে। তবেই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। রাসুল (স.) এর আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পাশাপাশি ইসলামি আন্দোলনের পতাকা তলে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ খসড়া সাংবাদিকদের গতিবিধির উপর এ আইন প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ। যা স্বাধীন মত প্রকাশের অন্তরায়, বাক স্বাধীনতার এ কালো আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পীর সাহেব চরমোনাই আরো বলেন, সরকার জনগণের দুঃখ-দুর্দশার কথা বেমালুম ভুলে গেছেন বলেই বার বার বলা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগাম টেনে ধরতে পারছেন না। এ ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তিনি সাধারণ জনগণের কথা বিবেচনায় এনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখার দাবি জানান। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরো বলেন, নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নজিরবীহিন ও গণবিরোধী। তাই গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবী জানান। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে মিয়ানমারের সামরিক জান্তার হাতে ছেড়ে দেয়া উচিত হবে না। আরাকানের মুসলমানদের নাগরিকত্ব সহ সকল অধিকার নিশ্চিত কারার লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনী সহ জাতিসংঘের শান্তি বাহিনীর তত্ত্বাবধানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ জন্য বাংলাদেশ সরকারকে আরো কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। তিনি বুধবার বিকেলে ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মোঃ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মু. মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিব উদ্দিন আহমদ সোহেল, সুনামগঞ্জ জেলা সভাপতি কারী মুহিব্বুল হক আজাদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি আসাদুজ্জামান লিটন, সুনামগঞ্জ জেলা সভাপতি তানভির আহমদ তাসলিম, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মু. সুহেল আহমদ, মহানগর সভাপতি শিহাব উদ্দিন ইসলামিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।