× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

৪৮ লাখ টাকা দিয়েও মিলছে না লিবিয়ায় বন্দী থেকে মুক্তি, দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
লিবিয়ায় বন্দী থেকে মুক্তি0

‎অভাবের সংসারে ঝকঝকে প্রাণবন্ত ফেরানোর স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের যুবক আসলাম কবিরাজ। দালালের প্রলোভনে পড়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পথে যেতে চেয়েছিলেন ইতালি। কিন্তু এখন পরিবারে স্বচ্ছতা ফেরানোতো দূরের কথা, নিজের জীবন বাঁচানোই হয়ে পড়েছে দুষ্কর। প্রায় দুই বছর যাবত তাকে লিবিয়ার বন্দীশালায় আটকে রেখে দফায় দফায় ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলী এলাকার মানবপাচারকারী দালাল জামাল প্রামাণিক।

দালালের দাবি মেটাতে গিয়ে সর্বস্ব হারিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়েছে অসহায় পরিবার। তবুও মিলছে না মুক্তি। ছেলের মুক্তির আসায় দ্বারে দ্বারে ঘুরছেন পাগল প্রায় বাবা-মা। তবে আবারও টাকার জন্য চাপ দেওয়ায় দালালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন আসলামের মা আসমা আক্তার। এদিকে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে দালাল জামাল প্রামাণিক। এ ঘটনায় আইনের আওতায় এনে দালালের বিচার ও সন্তানকে ফিরে পেতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন অসহায় পরিবারটি।

লিবিয়ায় বন্দী আসলাম চৌকিদার জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার দিনমজুর আব্দুল হালিম চৌকিদারের ছেলে। তিনি ৪ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। দেশে থাকতে দিনমজুরের (হাজিরা শ্রমিক) কাজ করতো আসলাম।

‎মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, আসলামকে ১৫ লাখ টাকার বিনিময়ে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী দালাল জামাল প্রামানিক। পরিবারে আর্থিক স্বচ্ছতা ফেরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালি যাওয়ার জন্য দালাল জামালের হাতে ১৫ লক্ষ টাকা তুলে দেন অসহায় পরিবার। এরপর জামালের মাধ্যমে গত ২০২৪ সালের ৩ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় পৌঁছায় আসলাম। এরপরই শুরু হয় তার উপর নির্মম নির্যাতন।

আসলাম মাফিয়াদের কাছে আটক রয়েছে বলে অসহায় পরিবারের কাছ থেকে দফা দফায় মোট ৪৮ লক্ষ টাকা আদায় করে জামাল। অসহায় পরিবারটি ধার-দেনা ও জমিজমা বিক্রি করে টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। এখন সেই ধারের টাকা শোধ করার জন্য পাওনাদাররা পরিবারটিকে চাপ দিচ্ছে। এমতাবস্থায় অসহায় পরিবারটি দালালের বন্দীশালা থেকে সন্তানকে ফিরে পেতে বারবার ছুটে যাচ্ছেন দালালের কাছে। কিন্তু দালাল ৪৮ লাখ টাকা নেওয়ার পরও আবারও টাকার জন্য চাপ দেয়। পরে নিরুপায় হয়ে লিবিয়ায় বন্দী যুবক আসলামের মা আসমা আক্তার বাদী হয়ে মাদারীপুরের বিজ্ঞ মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল আদালতে চারজনের নাম উল্লেখ করে  মামলা দায়ের করেন।

‎বন্দী যুবকের মা আসমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, জমিজমা বিক্রি ও ধার দেনা করে আমার বাজানরে দালাল জামালের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য ৪৮ লাখ টাকা দিয়েছি। দালাল প্রায় দুই বছর যাবত আমার সন্তানকে লিবিয়া নিয়ে অমানুষিক নির্যাতন করে আসছে। দালালকে আমার সন্তানের কথা জিজ্ঞেস করলেই সে আমাদের কাছে আরও টাকা চায় এবং টাকা না দিলে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখায়। আমরা সরকারের কাছে দাবী করি এই দালালের সুষ্ঠু বিচার এবং আমার সন্তানকে যেন আমরা কাছে ফিরে পেতে পারি সে ব্যবস্থা করার জন্য। গতকাল বাড়ীতে গেলে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে দালাল।

‎এ ব্যাপারে জানতে মানবপাচারকারী দালাল জামাল প্রামানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এসময় তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন টাকা নেই নাই। টাকা যে নিয়েছে তার নাম মামুন এবং তার বাড়ি আলগী গ্রামে। তবে এটা সমাধান হয়ে গেছে বলে জানান তিনি। এসময় বাড়ী থেকে পালানোর বিষয়টি অস্বীকার করে উল্টো সাংবাদিকের উপর চড়াও হন। একপর্যায়ে কথা শেষ না করেই ফোন কেটে দেন।

‎মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত যতটা মামলা হয়েছে এবং যতটাই ইস্যু তৈরি হয়েছে আমরা প্রত্যেকটাই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতেছি এবং আমাদের কাছে মামলা আসলে অবশ্যই আমরা সেটা তদন্ত করি। অনেকেই আবার পরবর্তীতে যোগাযোগ করে না। পরে আমরা তদন্তপূর্বক মামলার চার্জশিট দিয়ে দেই। আর এই বিষয়ে মামলা হয়েছে এবং আমরা তদন্ত করতেছি। বিষয়টি সিরিয়াসলি আমরা দেখতেছি।


এ ক্যটাগরির আরো খবর..