পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে জনগণের সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীতে অসন্তোষের কারণে পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) ‎রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস (পুলিশ) ৪৩তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ নিয়ে দেশে একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। বিভিন্ন পর্যায়ে এবং সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তিনি অনুধাবন করেছেন- বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। এজন্য পুলিশ যেন আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক পায় তা নিশ্চিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

‎এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমনে সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের উপরেও তাগিদ দেন।

এবার ‎৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৭২ নতুন এএসপি। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।