× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়

৪৬ দিন পর করতোয়া নৌকাডুবিতে আরো ১টি লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
করতোয়া নৌকাডুবি

পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে ৪৬ দিন পর নিখোঁজ ভুপেন্দ্রনাথ পানিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার  একটি গলিত পঁচা লাশ উদ্ধার করেছে আউলিয়া ঘাটের বালু শ্রমিকরা। এ নিয়ে মৃত লাশের সংখ্যা উদ্ধারে দাড়াল ৭০ জন।
এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ সুজোয় কুমার জানান, মৃত লাশের নাম ভূপেন্দ্রনাথ পানিয়া (৫০) শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামে তাঁর বাড়ি বলে জানা গেছে। পানিয়ার পরিহিত কাপড় দেখে তাঁর আত্মীয় স্বজনরা মরদেহ সনাক্ত করেছেন বলে তিনি জানান।
৩ বছরের শিশু দীপু, স্ত্রী রুপালি রানীকে নিয়ে বোদা উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের  ভুপেন্দ্র নাথ বদেশ্বরী মন্দিরের মহালয়া অনুষ্ঠানে যাচ্ছিল। শিশু দীপু বেঁচে ফিরলেও রুপালি রানী ফিরেছে লাশ হয়ে। আজ ভুপেন্দ্র নাথের গলিত লাশ পাওয়া গেলো।
উল্যেখ, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে করতোয়া নদীর আউলিয়ার ঘাট দিয়ে বদেশ্বরী মন্দিরের মহালয়া অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকা ডুবিতে ৭২ জনের সলিল সমাধি ঘটে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়। ২ জন এখনো নিখোঁজ রয়েছে। মৃত ৭০ জনের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৬ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। মৃত ৭০ জনের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৯ জন এবং শিশু ২১ জন।


এ ক্যটাগরির আরো খবর..