× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

৩৮তম বিসিএস হতে নন-ক্যাডার ১ম শ্রেণি পদে সুপারিশের ফলাফল প্রকাশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/bpsc-2020-12-28-18-19-40.jpg

৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির – ৯ম গ্রেড পদে সুপারিশের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে।

নন-ক্যাডার পদে নিয়োগ – বিশেষ বিধিমালার-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএস-এ অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের বা পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে গতকাল অনুষ্ঠিত কমিশনের চতুর্দশ বিশেষ সভায় ৪৪৩ জন প্রার্থীকে নন-ক্যাডার ১ম শ্রেণির – ৯ম গ্রেড পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৩১ জনসহ সর্বমোট ৫৯ ক্যটাগরির ৪৪৩ টি পদের সুপারিশের ফলাফল গতকাল প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট এ পাওয়া যাবে।

৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারীর সংখ্যা ৫ হাজার ৩২। ইতিপূর্বে গত ২০ অক্টোবর নন-ক্যাডার প্রথম শ্রেণির – ৯ম গ্রেড পদে নিয়োগের জন্য ৫৪১ জনকে সুপারিশ করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..