× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২২ উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০২২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৩৭ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২২ এবং শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়াম এর আধুনিকায়ন কাজের উদ্বোধন।

আজ  ২৪ জুলাই রবিবার দুপুরে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ৩৭ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একইসাথে ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়াম এর আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়ার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ ৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়াম এর আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হলো। এছাড়াও আমরা চলতি অর্থ বছরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের আবাসন সংকট সমাধানে একটি পুর্নাঙ্গ ও আধুনিক ডরমিটরি ভবন নির্মাণ করা হবে যেখানে তারা প্রাকটিসেরও সুযোগ পাবে। উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২২ এ সারা দেশের ৭১ টি দলের ৩৭৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।


এ ক্যটাগরির আরো খবর..