× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

৩৪তম ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র গ্রুপ-৫ এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশেনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ‘ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫’ এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আজ রবিবার(৫ নভেম্বর) বিকাল ৪:০০ টায় রাজধানীর রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। প্রতিযোগিতার শুভ উদ্বোধনের পূর্বে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে, রমনার আধুনিকায়নের ফলক উন্মোচন করা হয়।

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, মো: মোতাহার হোসেন (সাজু), নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক জ আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুব মোর্শেদ শামীম ও মিসেস শিরিন আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, মিশর, ভারত, ইরাক, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও আমেরিকা হতে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা খেলোয়াড় এন্ট্রি প্রদান করেছে। এছাড়াও বালক বিভাগে ৪ জন ও বালিকা বিভাগে ৪ জন খেলোয়াড় ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে সরাসরি প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার টপ সীড বালক বিভাগে আমেরিকার আরাভ সম্রাট হাদা [আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ৮৬৭] এবং বালিকা বিভাগে ভারতের অধরা ভার্মা [আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৩৫৩]। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়দের ‘হোটেল ৭১’ ও ‘হোটেল ফারস’ এ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় আগত বিদেশী খেলোয়াড়দের বিমান বন্দর হতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও খেলোয়াড় ও বিদেশী অতিথিদের নিরাপত্তার জন্য ভেন্যু, হোটেলে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। খেলোয়াড়দের যাতায়াতকালীন পুলিশ স্কট প্রদান করা হচ্ছে। ০৬ নভেম্বর ২০২৩ সকাল ৮:৩০ টা হতে মূলপর্বের খেলা শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা ১০ নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..