× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

৩৩১ পদে নিয়োগ দিচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। পাঁচ ধরনের পদে ৩৩১ জন বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, সুপারভাইজার পদে ১১৪, ক্যাশিয়ার পদে ১৩২, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৫৪ জন এবং ড্রাইভার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। একজন প্রার্থী সর্বোচ্চ দুটি পদের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য প্রার্থীদের স্নাতকের পাশাপাশি কম্পিউটারবিষয়ক এক বছরের ডিপ্লোমা ডিগ্রিও চাওয়া হয়েছে। কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদের জন্য প্রার্থীদের বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতা থাকতে হবে। শুধু কম্পিউটার অপারেটর পদের জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু অন্যান্য পদে আবেদনের জন্য কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স
প্রার্থীর বয়স ২০১৬ সালের ১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট (rakub.isoftgo.com/) থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৬ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন : 


এ ক্যটাগরির আরো খবর..