× Banner
সর্বশেষ
যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী

৩১৬ বোতল মাদকসহ আনোয়ারা মহিলা ভাইস চেয়ারম্যান বদনীর ছেলেসহ ২জন আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

রাজিব শর্মা(চট্টগ্রাম ব্যুরো)ঃ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে ১৭২ বোতল বিদেশী মদ এবং ১৪৪ বোতল বিদেশী বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। আটককৃতরা হলেন আকতার হোসেন ( ৩০), আল আমিন (৩৫)।
আজ ২৭ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫ টার দিকে এক অভিযানে চাতরী চৌমুহনীর উত্তরে সন্ধানী লাইফ ইনসুরেন্সko লিমিটেড এর সামনে প্রাইভেট কার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আকতার হোসেন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বারের পুত্র এবং আল আমিন বাগের হাট জেলার মংলা থানার লাউ গুচ্ছ গ্রামের গনি গাজীর পুত্র বলে জানা যায়।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদের নেতৃত্বে সাথে ছিলেন এসআই ইকরামুজ্জামান, এসআই খালেকুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই পলাশ মজুমদার, এএসআই লক্ষণ সেন সহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাতরী চৌমুহনী থেকে ১৭২ বোতল বিদেশী মদ এবং ১৪৪ বোতল বিদেশী বিয়ার সহ প্রাইভেট কার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক আকতার হোসেনের বিরুদ্ধে মারামারি, হত্যা, অস্ত্র ডাকাতি, চুরিসহ কর্ণফুলি থানায় ১১ টির মামলাসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯,০৩, ২০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..