× Banner
সর্বশেষ
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

নওগাঁ প্রতিনিধি:

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর ধামইরহাটে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বুধবার) হরিতকীডাঙ্গা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কর্মীবান্ধব নেতা আলহাজ্ব মো. হানজালা।

বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম কবির মিল্টন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেওয়ান মোসাদ্দেকুল ইসলাম, যুবদল নেতা রুবেল হোসেন রতন ও মনসুর আলম, ছাত্র নেতা রুমন, ধামইরহাট এম এম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় বক্তাগণ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..