× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

৩০০০ বছর আগের আঙুলের ছাপ আবিষ্কার!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্নতত্ত্ববিদরা মিশরের একটি প্রাচীন কফিনের ঢাকনায় থাকা একটি আঙুলের ছাপ আবিষ্কার করেছেন। পরীক্ষায় জানা গেছে এ ছাপটি তিন হাজার বছর আগের। ক্যাম্ব্রিজের ফিৎজউইলিয়াম মিউজিয়াম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আঙুলের ওই ছাপটি কফিন তৈরির কাজে নিয়োজিত কোনো কারিগরের হতে পারে বলে মনে করছেন গবেষকরা। বার্নিশ করার সময় তার আঙুলের ছাপটি কফিনের ঢাকনায় থেকে যায়।

কফিনে থাকা মৃতদেহটি নেসাওয়েরশেফিট নামে একজন পুরোহিতের বলে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে। ওই পুরোহিত নেস-আমুন নামেও বিশেষ পরিচিত ছিলেন। তিনি মারা যান এক হাজার খ্রিষ্টপূর্বাব্দে। ‘ডেথ অন দ্য নীল’ নামে প্রত্নতত্ত্ববিদদের একটি সংগঠন নতুন এ পরীক্ষা শুরু করে।
মিউজিয়ামের সংরক্ষণ বিভাগের প্রধান জুলি ডসন বিবিসিকে বলেন, গবেষকরা ২০১৫ সালে প্রথম আঙুলের ছাপটি আবিষ্কার করেন, পরীক্ষা-নীরিক্ষা ছাড়া এর আগে এটি ব্যাপকভাবে প্রকাশ করা হয়নি।

আঙুলের এই ছাপটি ‘মানব স্পর্শ ও আচমকা’ ঘটনা আখ্যায়িত করে তিনি বলেন, ‘এই আবিষ্কার কফিন তৈরির প্রাচীন কারিগরদের খুব কাছে নিয়ে যাবে আমাদের।’

নেস-আমুনের কফিনটি ছিল বিশ্বের অন্যতম সুদৃশ্য কফিনের একটি। এটির সংরক্ষণব্যবস্থাও ছিল অভাবনীয়। কফিনটি এক্স-রেডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে কফিনের ঢাকনাটির সিটি স্ক্যানও করা হয়েছে।

জুলি ডসন বলেন, গবেষকরা কফিনের ভেতরটি নানা রকম কাঠ দিয়ে নকশা করা আছে। এ থেকে বোঝা যায়, কাঠও ছিল সে সময়ের বহুমূল্যবান পণ্য। কাঠ-খোদাই কারিগররা এ কাজে ছিল বেশ দক্ষ।

কফিনটির রেডিওগ্রাফি ও স্ক্যানিং করে বোঝা গেছে, প্রাচীনকালে কীভাবে কফিনকে সংরক্ষণ করা হতো। ওটি নবম শতকের লোহা দিয়ে তৈরি গৃহস্থালী পণ্যের সঙ্গে অনেকটা মিল রয়েছে।

তথ্যসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..