× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

৩০ পেরোলে সরকারি চাকরি নয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০-এর বেশি করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে যুবশক্তি ও মেধাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে সরকার চাকরির বয়সসীমা ৩০-এর মধ্যেই সীমাবন্ধ রাখতে চায়।’

সংসদ অধিবেশন পরিদর্শন করতে সেখানে কিছু সময়ের জন্য আসেন কুয়েতের সফররত প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় তাঁকে সংসদে স্বাগত জানান।

কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘পায়রা বন্দরকে সংযুক্ত করতে পায়রা সেতু নির্মাণে অর্থায়নের মাধ্যমে এগিয়ে এসেছে কুয়েত।’

পদ্মা সেতু ও পায়রা বন্দরের মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চল আর অবহেলিত থাকবে না বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

সংসদে এর আগের অধিবেশনে গত ১ ফেব্রুয়ারি সংসদ সদস্য জিয়াউল হক মৃধা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার কথা জানিয়েছিলেন। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ দাবি উঠেছে।


এ ক্যটাগরির আরো খবর..