× Banner
সর্বশেষ

৩০ নভেম্বরের মধ্যে সাত কলেজের ফলাফল : ভিসি

admin
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের পরীক্ষার ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফলাফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের আশ্বাস দিয়েছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে ভিসি কার্যালয় সংলগ্ন কনফারেন্স লাউঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এ আশ্বাস দেন উপাচার্য।

বৈঠকে উপাচার্য বলেছেন, ৩০ নভেম্বর ফলাফল দেওয়ার ডেডলাইন দিচ্ছি। এর আগেও হয়ে যেতে পারে।

এর আগে গত রোববার রাজধানীর নীলক্ষেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দেখা করে নভেম্বর মাসের মধ্যে চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। যদিও সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন। সোমবারও একই কর্মসূচি রেখেছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় গতকাল শাহবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি, নীলক্ষেত, আজিমপুর, বুয়েট, প্রেসক্লাব ও ঢাবির টিএসসি এলাকায় যানজট তৈরি হয়। যানজটের কারণে যানবাহনে বসে থাকতে দেখা যায় যাত্রীদের। যানবাহন থেকে নেমে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে যায়। অনেক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশায় আটকে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১১-১২ সেশনের অনার্স শেষ বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও এখনো পরীক্ষার ফল প্রকাশ হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..