× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

২৮ জনকে হত্যা করেছে চীনের সিনঝিয়াং প্রদেশের নিরাপত্তা বাহিনী

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ জনকে হত্যা করেছে চীনের সিনঝিয়াং প্রদেশের নিরাপত্তা বাহিনী। একটি কয়লা খনিতে রক্তক্ষয়ী হামলার অভিযোগে তাদের হত্যা করা হয়।

সিনঝিয়াং সরকারের ওয়েব পোর্টাল তিয়ানশান’র প্রতিবেদনে বলা হয়, ৫৬ দিনের অভিযানে তাদেরকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই প্রথম চীনের কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ পেল।

চীনের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, “টানা ৫৬ দিনের লড়াইয়ে সিনঝিয়াংয়ে বিদেশি একটি চরমপন্থি দলের কমান্ডারের পরিচালিত একটি ভয়ঙ্কর সন্ত্রাসী দলকে ধ্বংস করা হয়েছে। তাদের একজন আত্মসমর্পণ করেছে এবং বাকি ২৮ জনকে হত্যা করা হয়েছে।”

১৮ সেপ্টেম্বর সিনঝিয়াংয়ের একটি কয়লা খনিতে একদল লোক ছুরি হাতে হামলা চালায়। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরও ৫০ জনের বেশি আহত হয় বলে জানিয়েছিল রেডিও ফ্রি এশিয়া।

কিন্তু চীনের কোনো গণমাধ্যমে এ খবর প্রকাশ না পাওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..