২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না – এমপি আবুল কালাম আজাদ

২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না – এমপি আবুল কালাম আজাদ

খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন দৈনন্দিন জীবনে বিদ্যুতের কোন বিকল্প নাই। কল কারখানা থেকে শুরু করে কৃষি কাজ এবং বাসাবাড়িতে প্রতিদিন বিদ্যুতের প্রয়োজন হয়। তিনি বলেন জাতীয় গ্রীডের সরবরাহের উপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নির্ভর করে। জাতীয় গ্রীডে সমস্যা হলে এর প্রভাব সবখানেই পড়ে।

এমপি আবুল কালাম আজাদ আরো বলেন কৃষি উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা দরকার। এজন্য বিদ্যুতের উৎপাদন বাড়ানো যেমন দরকার, বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ের ব্যাপারে ও আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।

তিনি পূর্বের তুলনায় বর্তমানে লোডশেডিং অনেকাংশে কমে এসেছে। তবে দুরত্ব লাইনের কারণে কোথাও ত্রুটি হলেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। তিনি বলেন ২০২৭ সালের পর নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না।

পাইকগাছায় পাওয়ার গ্রীডের নির্মাণ কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং কয়রায় একটি উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করছি ২০২৭ সালের মধ্যে এগুলো বাস্তবায়ন হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

তিনি ১ জুন ৩৩/১১ কেভির আওতায় পাইকগাছা উপজেলা সদরের ২০/২৮ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র পরিদর্শন ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ পরিচালক অঞ্জন কুমার সরকার, এজিএম ইলিয়াস পাটোয়ারী, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহআলম, জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, লাইনম্যান মন্টু কাঞ্জি লাল, পৌর জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, জামায়াতের মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ফিরোজ আহমেদ,  মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।