× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্টার

২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
icc u19

আগামী বছর শ্রীলংকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিবে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ- ‘সি’তে রয়েছে স্বাগতিক শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গ্রুপ- ‘ডি’ থাকছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ২০০৬ সালের পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলংকা।

আগামী ১৩ জানুয়ারি শ্রীলংকা ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপের পর্দা উঠবে। ৪ ফেব্রুয়ারি ফাইনাল নিয়ে শেষ হবে আসর। ১৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে। যেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে সেরা দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ৪ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে। আসরের ৪১ টি ম্যাচ কলম্বোর ৫টি ভেনু্যুতে অনুষ্ঠিত হবে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ –
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’ : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।


এ ক্যটাগরির আরো খবর..