× Banner
সর্বশেষ
যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী

২০২১ সালের মধ্যে হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনা হবে -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদকে ফাইবার অপটিক হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনা হবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ  সকল কার্যক্রম ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। বর্তমানে দেশের প্রায় ৩ হাজার ৮০০ ইউনিয়নে ইতিমধ্যে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি  ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেয়া হবে এবং  চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে।

প্রতিমন্ত্রী আজ টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকাসমূহের ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্হাপন প্রকল্পের ‘ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি  স্হাপন’ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বিটিসিএলের মাধ্যমে ১ হাজার ২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়ন ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে।

পলক বলেন,  আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা অনুযায়ী যে সকল ইউনিয়ন বাকি থাকবে সেখানে, পাহাড় ও দ্বীপ এবং যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেওয়া যাচ্ছে না সেগুলোতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে। এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করা যাবে এবং দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে ‘স্কুল অব ফিউচার’ মডেল স্কুল হবে। যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি, তাদের ক্লাসে উপস্থিত হওয়া, তাদের কোর্স কারিকুলাম সবকিছু অনলাইনে থাকবে। পাশাপাশি তাদের ‘স্কুল অব ফিউচার’ ল্যাবে তারা  ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে।’

তিনি কাজের গুণগতমান বজায় রেখে জনগণের ইন্টারনেট সেবা প্রদানে সদা সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন, কিশোরগঞ্জ- ৪ আসনের রেজওয়ান আহম্মদ তৌফিক, বরিশাল-৪ আসনের পংকজ নাথ, চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের  চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।

পরে  প্রতিমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্হাপন কাজের উদ্বোধন করেন। ১৩টি উপজেলার ২১টি ইউনিয়ন অনুষ্ঠানে এ সময় অনলাইনে সংযুক্ত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..