× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

২০১৫ সালে যেসব বলিউড নারীরা রাজত্ব করেছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: এবছরের বলিউড বক্স অফিস অনেকটাই নিয়ন্ত্রণ করেছেন অভিনেত্রীরা। বলা যায় শুধু নিয়ন্ত্রণ নয়, শাসন করেছেন বি-টাউনের এসব অভিনেত্রী। একনজরে  দেখা নেয়া যাক কারা অভিনয়ের তরবারি হাতে জিতে নিয়েছেন দর্শক-হৃদয়।

দীপিকা পাড়ুকোন

২০১৫ সাল দীপিকাকে দুহাত ভরে দিয়েছে।  সৌজন্যে ‘পিকু’।  ১০০ কোটির ক্লাবে খুব সহজেই পৌঁছে গিয়েছিল এই সিনেমা। তথাকথিত রোমান্স ছিল না, ছিল না নায়িকার সেক্সি লুক— গল্প আর অভিনয়ের জোরেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী। এ ছবিতে তার হাত শক্ত করে ধরেছিলেন অমিতাভ বচ্চন ও ইরফান খান।  এ ছাড়া ‘বাজিরাও মাস্তানি’ ও ‘তামাশা’ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন দীপিকা।   বলিউড শাসনকারী অভিনেত্রীদের মধ্যে দীপিকা ফার্স্ট বেঞ্চার।

আনুশকা শর্মা

বয়স মাত্র ২৭ বছর। এর মধ্যেই বি-টাউনে নিজের পায়ের তলায় শক্ত জমি তৈরি করেছেন।  পাশাপাশি খুলেছেন নিজের প্রোডাকশন হাউস।  তারই প্রথম ফসল ‘এনএইচ১০’। দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।  লড়াকু অভিনেত্রী হিসেবে এই তালিকায় থাকছেন আনুশকা।

প্রিয়াঙ্কা চোপড়া

২০১৫ সাল যেন প্রিয়াঙ্কারই বছর। বলিউডের গন্ডি ছাড়িয়ে তিনি এখন হলিউডেও পরিচিত মুখ। ‘কোয়ান্টিকো’ ছবিতে এফবিআই এজেন্ট হিসেবে প্রিয়াঙ্কার অভিনয় মুগ্ধ করেছে আন্তর্জাতিক দর্শকদেরও।  আবার ‘বাজিরাও মাস্তানি’তেও কাশীবাঈয়ের ভূমিকায় তিনি অনবদ্য।  সব মিলিয়ে ‘হ্যাটস অফ টু ইউ’ প্রিয়াঙ্কা।

কঙ্গনা রনৌত

একা দায়িত্ব নিয়ে কোনো ছবি যে তিনি অনায়াসে করে ফেলতে পারেন, তা কঙ্গনা প্রথম বুঝিয়েছিলেন ‘কুইন’ছবির পারফরম্যান্স দিয়ে। চলতি বছরে ‘তনু ওয়েডস্ মনু রিটার্নস্’-এও বজায় থাকে সেই ধারা। দ্বৈতচরিত্রে জমিয়ে অভিনয় করলেন নায়িকা।

কাল্কি কোয়েচলিন

২০১৫ সালে কাল্কির সাফল্যের পেছনে রয়েছেন আরো এক নারী। তিনি পরিচালক সোনালী বসু। ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ছবিতে কাল্কিকে সুযোগ দিয়েছিলেন।  আর তার সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন নায়িকা।  তার অভিনয়ে মুগ্ধ দর্শক।  তাই চলতি বছরে বলিউড শাসকদের তালিকায় রয়েছেন কাল্কিও।


এ ক্যটাগরির আরো খবর..