× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

২০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ, সর্বাধিক কার ব্যাটে

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
২০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ, সর্বাধিক কার ব্যাটে

টি-টোয়েন্টিতে ছক্কা মারতে না পারায় নিয়মিতই সমালোচিত হতো বাংলাদেশ। নিজেদের শারীরিক সীমাবদ্ধতাকেও অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে অসংখ্যবার। কিন্তু ২০২৫ সালে এসে ভোজবাজির মতো বদলে গেছে ছবিটা। চলতি বছর বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো পাল্লা দিয়ে ছক্কা মেরেছে। নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙার পর এবার নতুন মাইলফলক ছুঁয়েছে টাইগাররা।

গতকাল (২ ডিসেম্বর২০২৫) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি চলাকালীন এই মাইলফলক পেরিয়ে গেছে বাংলাদেশ।

চলতি পঞ্জিকাবর্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ২০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ।

২০২৪ সালে ১২২টি ছক্কা মেরেছিল বাংলাদেশ। সেটিই ছিল এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা।  চলতি বছর সেই রেকর্ড ভেঙে তানজিদ তামিম, লিটন দাসরা হাঁকিয়েছেন ২০৬টি ছক্কা!

চলতি বছর টি-টোয়েন্টিতে ছক্কা মেরেছেন বাংলাদেশের ১৮জন ক্রিকেটার। এর মধ্যে শুধু টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ও সাইফ হাসান মিলিয়েই মেরেছেন ১২৭টি! যেখানে সবচেয়ে বড় অবদান তানজিদ তামিমের।

তানজিদ তামিম চলতি বছর হাঁকিয়েছেন ৪১টি ছক্কা। এক বছরে কোনো বাংলাদেশির এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি এসেছে পারভেজ ইমনের ব্যাট থেকে।

দলে ফেরার পর ১৫ টি-টোয়েন্টিতে সাইফ হাসান মেরেছেন ২৯ ছক্কা। ২৩টি ছক্কা মেরে তার পরেই আছেন লিটন। মিডল অর্ডারে খেলা জাকের আলী অনিকের ব্যাট থেকে ২৩ ইনিংসে এসেছে ১৯ ছক্কা। দশের বেশি ছক্কা মারা শেষ ব্যাটার তাওহীদ হৃদয়–মেরেছেন ১৪টি। শামীম হোসেনের ব্যাট থেকে এসেছে ৯টি ছক্কা।

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসানদের উন্নতি হলেও চলতি বছর অবনতি হয়েছে জাকের আর হৃদয়ের। দুজনই গত বছর ২১টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।

তবে বৈশ্বিক হিসেবে ছক্কা মারায় এখনও পিছিয়ে বাংলাদেশ। চলতি বছর সর্বোচ্চ ছক্কা মারা দেশটি অস্ট্রিয়া। সহযোগী সদস্য দেশটির ব্যাটাররা ২৮ ম্যাচেই হাঁকিয়েছেন ৩২৬টি ছক্কা! টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাঁকিয়েছে পাকিস্তান। ৩৪ ম্যাচে তাদের ব্যাটারদের ব্যাট থেকে এসেছে ২৩৫টি ছক্কা। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পরেই আছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..