× Banner
সর্বশেষ
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

২০ বছর নির্বাচন হয় না ঝিকরগাছা পৌরসভার, নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
নির্বাচন হয় না ঝিকরগাছা

যশোর প্রতিনিধি: সীমানা জটিলতায় দীর্ঘ ২০ বছর নির্বাচন না হওয়ায় যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঝিকরগাছা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ.কে.এম আমানুল কাদির টুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমানুল কাদির টুলু।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ঝিকরগাছা থানা তরুণলীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, পৌর সভাপতি শামীম হাসান প্রমুখ।
লিখিত বক্তব্যে আমানুল কাদির টুল¬ু বলেন, ২০০২ সালের ২ এপ্রিল ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহন করেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী শপথ গ্রহনের পর থেকে ৫ বছরের মধ্যে নির্বাচন হওয়া বাধ্যতামূলক।

নির্বাচিত মেয়র কূটকৌশল অবলম্বন করে তার নিজস্ব লোক দিয়ে সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে হাইকোর্টে সঠিক সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিট করেন। বর্তমানে মেয়র অবৈধ প্রভাব বিস্তার করে হাইকোর্টের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করা থেকে বিরত রাখেন।

মেয়রের নিজস্ব তিন জন রীট পিটিশনারের দুইজন মোঃ সাইফুজ্জামান (৬০) ও শাহিনুর রহমান (৫৫) রীট মামলা এফিডেভিটের মাধ্যমে না চালানোর ঘোষনা দিয়েছেন। এবং অপরজন মোঃ শাহাদৎ হোসেন মৃত্যুবরণ করেন। এমন অবস্থায় বাদী বিহীন রীট পিটিশন কেন চলবে।

তিনি জেলা প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, ৫বছরের জন্য মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়ে কিভাবে ২০ বছর ক্ষমতায় থাকে? পাশাপাশি সীমানা জটিলতায় ভোট বন্ধ থাকলে তিনি প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান এবং মেয়রের সম্পদের ব্যাপারে দুদকের তদন্ত দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..