× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মধুখালী প্রতিনিধি

আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া চারখাল পাড়া ভ্যালচালক মোঃ আকিদুল বিশ্বাসের গোয়াল ঘর ও রান্নাঘর ভয়াবহ অগ্নিকান্ডে দুটি গর্ভবতী ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সূত্রপাত জানা যায়নি । তবে মনে হয় শত্রুতা বশত কেহ এ কাজ করেছে। ভ্যানচালক আকিদুল বিশ্বাসের মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়ালঘর থেকে রান্না ঘরে ।

এতে গোয়ালঘরে থাকা বড় আকারের দুটি গর্ভবতী ছাগল পুড়ে যায় ও রান্নাঘরে রাখা বিভিন্ন মালামাল সহ ১মন রসুন সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ১টি গর্ভবতী গাভী ও ২টি বাচ্ছা ছাগল পুড়ে বিভিন্ন জায়গায় ক্ষত হয় ।

অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও স্থানীয়রা আরও জানান, আগুনে গোয়ালঘরের ২টি গর্ভবর্তী ছাগল এবং রান্নাঘরের সব মালামাল পুড়ে যাওয়ায় পরিবারের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ও বর্তমান ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন। তবে পারিবারিক সূত্রে অগ্নিকান্ডের বিষয়ে কোন তথ্য বলতে পারে না ।

বাড়ির মালিক ভ্যানচালক মোঃ আকিদুল বিশ্বাস বলেন , আগুন লাগার সূত্রপাত জানি না তবে আগুনে গোয়ালঘরের দুটি বড় গর্ভবতী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আর ১টি গর্ভবতী গাভী ও ২টি বাচ্চা ছাগল ক্ষতিগ্রস্থ সহ রান্নাঘরে ও গোয়ালঘরে থাকা রসুন সহ সব মালামাল পুড়ে যায় । এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..