× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০ দলীয় জোটের মাঠে নামার প্রস্তুতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে সরব হতে সভা-সমাবেশসহ একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

এ জন্য দল, জোট, সমর্থক বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার রাতে তিনি তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে। বৃহস্পতিবার বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ২০ দলীয় জোটের বাইরে সমমনা আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।

জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ ছিলেন।

২০ দলীয় জোটের বৈঠকের পরপরই খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান প্রমূখ ছিলেন।

বৈঠক সূত্র জানায়, জঙ্গিবাদের বিরুদ্ধে সরব হয়ে সভা সমাবেশের মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। জেলায় জেলায়ও খালেদা জিয়ার উপস্থিতিতে সমাবেশ হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বড় ধরনের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ হবে। তবে এখনো এ বিষয়ে কিছুই চূড়ান্ত হয়নি। বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে আরো পর্যালোচনা শেষে সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শেষে আবারো স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে এসব চূড়ান্ত করা হবে। এ ছাড়া ২০ দলীয় জোটের বাইরে সমমনা আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। তবে শিগগিরই বিএনপি জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে জানায় ওই সূত্র।

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জাতির প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।’

বৈঠকে গুলশানে হামলার ঘটনায় ২০ দলের পক্ষ থেকে উদ্বেগ, নিন্দা ও শোক প্রকাশ করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। হামলার পর খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছে তাতে ২০ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের ঐক্যের আহ্বানের পর আওয়ামী লীগ নেতারা এ আহ্বান প্রত্যাখ্যান করে জাতির আকাঙ্খাকে উপেক্ষা করেছেন। এর মাধ্যমে তারা জাতিকে বিভক্ত করে গভীর সংকট সৃষ্টি করছে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল হতে পারছেন না।’

বিএনপি চেয়ারপারসনের ঐক্যের ডাকে সাড়া দিয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ফখরুল।

বৃহস্পতিবার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।


এ ক্যটাগরির আরো খবর..