× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

ডেস্ক

১৯ ডিসেম্বর থেকে ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
প্রার্থিতা প্রত্যাহারের শেষ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে অঞ্চল ভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক জানিয়েছেন আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠ পর্যায়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হচ্ছে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিজাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন) মোট নয় লাখ নয় হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সংক্রান্ত চিঠি তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে পাঠিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..