সোমবার সন্ধ্যা সাতটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের আগে একই স্থানে বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করবেন।’
জানা গেছে, আসন্ন সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন, চলমান রাজনীতি ও কারাবন্দি বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বৈঠকে আলোচনা হবে। পরে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হবে।
আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে। এজন্য গত ২৮ জুন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। ১ ও ২ জুলাই যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ৯ জুলাই।




