× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে ১৯ জাতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ‘৭ম ইউনেক্স- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০১৯’ এর উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল  এর উদ্বোধন করেছেন রাজধানীর তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে । বাংলাদেশের ব্যাডমিন্টনের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন ঘোষণা ও লোগো উন্মোচন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক।

          প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। তাঁর সার্বিক পৃষ্ঠপোষকতায় নেপালে অনুষ্ঠিতব্য এস এ গেমসে বাংলাদেশ ইতিহাসের সর্বাধিক সংখ্যক পদক অর্জন করতে সমর্থ হয়েছে। গতকাল পর্যন্ত ১৯টি স্বর্ণ-সহ মোট ১৩২টি পদক অর্জন করেছে। গেমসের শেষ দিন আজও কয়েকটি পুরস্কার আসবে বলে আশা করি।

          প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন করব। আর এ মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে এ আন্তর্জাতিক টুর্নামেন্টটিকে জাতির পিতার নামে উৎসর্গ করছি। এছাড়াও আগামী বছর আন্তর্জাতিক ও জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

          সভাপতির বক্তব্যে তথ্য সচিব আবদুল মালেক বলেন, এ টুর্নামেন্টে আমেরিকা অস্ট্রেলিয়া-সহ মোট ১৯টি দেশের ১৬৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এটি দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে সব থেকে বড় আয়োজন। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

          অনুষ্ঠানে আকাশ ডিটিএইচ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল হায়দার এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসাইন বাহার উপস্থিত ছিলেন।

          প্রতিযোগিতাটি আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ ডিসেম্বর শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..