× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

১৮ কোটি মানুষের খাদ্য জোগান দিচ্ছে কৃষকরা -কেএমপি কমিশনার

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
paikgacha

কেএমপি কমিশনার বলেন, একটা সময় ছিল যখন এ দেশের অনেক মানুষ না খেয়ে অনাহারে থাকতো। বেশিরভাগ মানুষ কোন রকমেই খেয়ে পরে বেঁচে থাকতো। এখন আর সেই দিন নেই। প্রধানমন্ত্রীর জাদুর কাঠির স্পর্শে সবকিছু বদলে গেছে। কৃষি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। খাদ্যে সয়ংসম্পন্নতা অর্জন করায় এখন দেশের কোন মানুষকে না খেয়ে থাকতে হয় না উল্লেখ করে পুলিশ কমিশনার মোজাম্মেল হক বলেন, কৃষক হচ্ছে এ দেশের মূল চালিকা শক্তি। ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে এ দেশের কৃষকরা। কিন্তু জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে।

তিনি সোমবার সকালে ঢাকা ব্যাংক লিঃ এর অর্থায়নে ও পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরী আয়োজিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হরতাল অবরোধ প্রসঙ্গে কেএমপি কমিশনার বলেন, মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলের এ ধরণের কর্মসূচিতে কোন বাঁধা নয়, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে বাসে অগ্নিসংযোগ, পুলিশ হত্যা সহ ধ্বংসাত্মক কর্মকান্ড করলে কোন ছাড় নয়। তিনি বলেন একটি পরিবার ধ্বংস করার জন্য একজন মাদকাসক্ত সন্তানই যথেষ্ঠ। এ জন্য প্রত্যেক অভিভাবককে তার সন্তানের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মোজাম্মেল হক বলেন, আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে অনির্বাণ লাইব্রেরী। বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব পরিসরে পরিচিতি লাভ করেছে উল্লেখ করে দেশের প্রতিটি এলাকায় অনির্বাণ লাইব্রেরীর মতো সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

লাইব্রেরীর সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা’র সভাপতিত্বে ও পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর এ্যাসিস্টান্ট সেল্স ম্যানেজার কৃষিবিদ জাকিরুল ইসলামের সঞ্চালনায় “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম (পিপিএম সেবা), ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, ঢাকা ব্যাংকের এগ্রিকালচার ব্যাংকিং ইউনিট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ কাতেবুর রহমান, পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রাক্তন শিক্ষক সমীরণ দে, গনেশ ভট্টাচার্য, বাসুদেব রায়, শেখ আব্দুর রশিদ, অজয় সাধু, মহাসিন খান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও মানিক ভদ্র।

অনুষ্ঠানে তালা ও পাইকগাছা উপজেলার ৫শ কৃষককে ১ বিঘা জমির বোরো ধান উৎপাদনের জন্য কীটনাশক ও বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কেএমপি কমিশনার মোজাম্মেল হক অনির্বাণ লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময় লাইব্রেরীর পক্ষ থেকে কেএমপি কমিশনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..