× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

১৭২ বছর পর আকাশে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য রিং অফ ফায়ার

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

বছরের শেষ সুখবর। এক ঐতিহাসিক সূর্যগ্রহণ দেখতে পাবে গোটা দেশ। আগামী ২৬ ডিসেম্বর সেই সূর্যগ্রহণ দেখা যাবে।বাংলাদেশ থেকে এই অসামান্য মহাকাশীয় ঘটনাটি দৃশ্যমান হবে। শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।

এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ভারত ছাড়াও সৌদি আরব, সুমাত্রা এবং বোর্নিও থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। যখন চাঁদ তার কেন্দ্র থেকে সূর্যকে আচ্ছাদিত করে তখন চাঁদের ঢেকে দেওয়া অংশটুকু বাদে সূর্যের বাকিটা দৃশ্যমানই থাকে।

দেখে যেন মনে হয় একটা সোনালি রঙের আংটি। এই ধরণের সূর্যগ্রহণকেই বলয়াকার সূর্যগ্রহণ বলে। সুতরাং, এই বছর, চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলবে, এবং সূর্যের প্রান্তকে ‘আগুনের আংটি’ বা ‘আগুনের বলয়’ হিসাবেই দেখা যাবে।

সূত্রের খবর, জানা গিয়েছে কেরালার চেরুভাথুর এই বছর সৌরগ্রহণ প্রত্যক্ষ করার জন্য সেরা স্থানগুলির মধ্যে অন্যতম একটি। কাসারগোদ জেলার একটি শহর চেরুভাথুর পৃথিবীর এমন কয়েকটি জায়গার মধ্যে অন্যতম যেখান থেকে এই গ্রহণ সবচেয়ে পরিষ্কার দেখা যাবে। তবে কলকাতায় এই গ্রহণ দেখার সম্ভাবনা অনেক কম। কারণ মেঘলা আকাশ এবং বৃষ্টি।


এ ক্যটাগরির আরো খবর..