× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

১৫ আগষ্ট আর ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা, উদ্দেশ্য এক ও অভিন্ন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
১৫ আগষ্ট আর ২১ আগষ্ট

১৫ আগষ্ট আর ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। উদ্দেশ্য এক ও অভিন্ন। নারকীয়তা ভালোবাসা কেঁড়ে নিতে পারে না।
২০০৪ সনের ২১ আগষ্ট আমি আইন অনুষদ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি। মধু শেষ করে নিয়ম করে আমারো নেত্রীর জনসভায় যাওয়ার কথা ছিলো। বিকেল নাগাদ একটি জরুরী ফোনের কারনে আমি রওয়ানা দিয়েও মিরপুরের দিকে ফিরতে শুরু করি। হঠাৎ সাইন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ আটকে দিলো। কিছুই বুঝলাম না। পুলিশও ঠিক অবগত না বা আমাদের বলছে না। বেশ কিছুক্ষন আটকে থাকার পর দেখলাম কিছু এম্বুলেন্স ডানে মোড় নিয়ে গ্রীন রোড ও ধানমন্ডির দিকে যাচ্ছে। পথচারীরা অজানা আশংকায় ভুগছে। বিশেষ করে দাঁড়িয়ে থাকা কিছু ভদ্রমহিলা ও তরুনীদের কাঁদো কাঁদো অবস্থা। এর বেশ কিছুক্ষন পরে পুলিশ আমাদের ছেঁড়ে দিলো তবে খুব দ্রুত প্রস্থান করতে বলে এবং কোথাও দাঁড়িয়ে থাকতে বারন করেন। পরে আমি কিছু ভদ্রমহিলাকে ল্যাবএইড পর্যন্ত পৌঁছে দিয়ে দ্রুত নিজ নিজ বাসায় যেতে বলি।
এদিকে আমি তখনো জানিনা আসলে কি ঘটনা। অনুমান ভিত্তিক খোঁজাখুঁজি করে একটি বেসরকারী হাসপাতালে উপস্থিত হই, ( গ্রীন রোডে অবস্থিত, নাম মনে নেই) গিয়ে দেখি অনেক হুড়াহুড়ি। একজন সিনিয়র ডাক্তার সাহেব ভালো চিকিৎসার নির্দেশ দিচ্ছেন আর বলছেন প্রিয় নেত্রীর নির্দেশ সবাই আপনারা সুচিকিৎসা পাবেন। এর মধ্যে বন্ধু শিমুল কে পাই। দেখি পায়ে ব্যান্ডেজ। ওর সাথে কথা বলি, সব জেনে নেই। আমি ভাবি, নেত্রীর কি অবস্থা!
সেন্টু ভাই শহীদ হলেন, সিংহ হৃদয়ের মানুষ।ছোট ভাইদের জন্য সব উজাড় করে দিতেন। আইভী আপাও নেই। মাহবুব ভাই ( অবঃ ল্যান্স কর্পোরাল) নেই। নিজে জীবন দিয়ে প্রিয়তম নেত্রীকে বাঁচিয়েছেন। অনেকেই শহীদ। সে এক বিভীষিকাময় অবস্থায় আমরা। বেঁচে আছেন আশা আর আমাদের বাতিঘর প্রিয়তম নেত্রী শেখ হাসিনা। এই সুসংবাদ আমাদের সবাইকে অশেষ দুর্ভোগ এর মধ্যে অনেক মানসিক প্রশান্তি দেয়। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার জন্য সবকিছু বিসর্জন দিতে এমন বিশেষত কর্মীর এখনো অভাব নেই। আমি নিজ চোখে দেখেছি এরা কতটা ভালোবাসে বংগবন্ধু আর শেখ হাসিনাকে। দলের প্রয়োজনে মানুষ ব্যবসা, বানিজ্য, চাকুরী ছেড়ে রাজপথে নামে।
এই ভালোবাসা কি বালির বাঁধ দিয়ে আটকানো যায়!? বিনম্র শ্রদ্ধা সকল শহীদের প্রতি।
ব্যারিস্টার সৌমিত্র সরদার, ব্যারিস্টার-এট-ল
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।


এ ক্যটাগরির আরো খবর..