বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত কয়েক বছরে টিভি ছোট হতে হতে মোবাইলের পর্দায় চলে এসেছে। তাও ছোট স্ক্রিনে। নিউ ইয়র্কের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আরআইএফ৬ বানালো নতুন এক ডিভাইস যার সাইজ মাত্র ২ ইঞ্চি। কিন্তু এই ডিভাইসটির সাহায্যে ১২০ ইঞ্চি পর্দায় যে কোনো সিনেমা বা গান দেখা সম্ভব।
নতুন এই প্রজেক্টরের নাম আরআইএফ৬ কিউব। এটি একটি হাই রেজুলেশনের মোবাইল প্রজেক্টর। ২০ হাজার ঘণ্টা পর্যন্ত এর এলইডি বাল্বটি সচল থাকবে। এই প্রজেক্টরে প্রতিদিন একটি করে মুভি দেখলে ২০ বছর পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। একবার চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। হোম সিনেমা, অফিস, শিক্ষা ও বিনোদন সহ সব ক্ষেত্রেই এই প্রজেক্টর ব্যবহার করা যাবে।
প্রজেক্টরটির নিজস্ব স্পিকার রয়েছে। এতে মাইক্রো এসডি কার্ড রিডার এবং মোবাইল ইনপুট দেয়ার ব্যবস্থা রয়েছে। এতে এমএইচএল এবং এইচডিএমআই পোর্ট ব্যবহারের সুবিধা রয়েছে।
অ্যামাজনডট কমে কিউবটির মূল্য ২৭৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ২১ হাজার ৭০০ টাকা।