× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২৬
জাদুঘরকে আরো আধুনিক

প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে ডিজিটাল আর্কাইভ, ভার্চুয়াল প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমের মাধ্যমে জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস ও শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ ঢাকায় আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুঘর শুধু অতীত ঐতিহ্যের সংগ্রহশালা নয়এটি মানবসভ্যতার ইতিহাসসংস্কৃতি ও আত্মপরিচয়ের জীবন্ত দলিল। বর্তমান বিভক্ত বিশ্বে সামাজিক সম্প্রীতিপারস্পরিক সৌহার্দ এবং বৈশ্বিক সেতুবন্ধন গড়ে তুলতে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারিবিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ গ্যালারির প্রশংসা করে বলেনএটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরছে।

এ বছর আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য Museums Uniting a Divided World বা ‘বিভক্ত বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর’। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহবাগ মোড় ও টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘সভ্যতায় কৃষি ও প্রকৃতি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। প্রদর্শনীটি আগামী ২৩ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামতথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি স্থপতি মেরিনা তাবাসসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..