× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পেট থেকে ১২ হাজার পাথর!

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: পেটে যে পাথর হয় এইটাতো সবাই জানেন। তবে এই পাথরের সংখ্যা যদি হয় ১২ হাজার, তবে অবশ্যই আশ্চর্য হওয়ার বিষয়। সম্প্রতি ভারতের কলকাতায় ৫১ বছর বয়সি এক নারীর পেট থেকে অপারেশন করে ১২ হাজার পাথর বের করা হয়।

চিকিৎসকরা জানান, ওই নারীকে যখন পেটের ব্যথায় ছটফটরত অবস্থায় হাসপাতালে আনা হয়, তখন তারা এক্স-রে করে জানতে পারেন, তার পেটে পাথর হয়েছে। তখন তারা অপারেশন করে এই পাথর বের করেন।

এই পাথরগুলো বের করতে এক ঘণ্টারও বেশি সময় অপারেশন চলে। এই পাথরগুলো ছিল বড় বড়, যার ওজন ২ মিলিমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত। চিকিৎসকরা জানান, এই পাথর হয়েছিল লবণ ও কোলেস্টেরলের কারণে।

চিকিৎসকদের মতে, এটি একটি বিশ্ব রেকর্ড। ইতিপূর্বে কোনো রোগীর পেটে এত বেশিসংখ্যক পাথর পাওয়া যায়নি। ১৯৮৩ সালে ব্রিটেনে এক রোগীর পেটে তিন হাজার পাথর পাওয়া গিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..