১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি : এ বছর হজ করতে পারবেন

১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি : এ বছর হজ করতে পারবেন

গত ২ বছর পবিত্র হজ পালনে নানা বিধিনিষেধ থাকায় এ বছর ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব।

তবে এবছর ৬৫ বছরের কম বয়সি এবং করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন লোকজনই কেবল হজের সুযোগ পাবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দিয়েছে।

একইসঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার টিকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। করোনার দুই ডোজ নেওয়ার পরও বিমানে উঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।