× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

হৃতিকের আইনি নোটিশে পাল্টা নোটিশ কঙ্গনার!

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

বলিউডের তারকা হৃতিক-কঙ্গনা দুজন দুজনকে বেশ কিছুদিন ধরেই পরোক্ষভাবে বাঁকা কথা শোনাচ্ছিলেন। বলিউডের এই দুই তারকার সম্পর্কের যে অবনতি ঘটেছে—সেটা সবাই বেশ ভালোভাবেই টের পেয়েছিলেন। কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ করে তাঁরা যে এমন একটি নাটকীয় দ্বন্দ্বে জড়াবেন, তা ছিল সবার কল্পনারও বাইরে।

মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে যে দিনকয়েক আগে কঙ্গনা রনৌতকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন হৃতিক রোশন। সেই নোটিশে হৃতিক অভিযোগ করেছিলেন যে কঙ্গনা রনৌত তাঁর ভাবমূর্তি নষ্ট করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

কিন্তু হৃতিক এই আইনি নোটিশ কঙ্গনার কাছে পাঠানোর পরপরই ঢিলের বদলে যেন রীতিমতো পাটকেলই খেয়েছেন হৃতিক।

হৃতিকের নোটিশ পেয়ে চুপচাপ বসে থাকেননি ‘কুইন’খ্যাত কঙ্গনা। পাল্টা একুশ পাতার দীর্ঘ একটি আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন হৃতিকের কাছে। সেই আইনি নোটিশের অভিযোগও ফেলনা কিছু নয়। সেখানে কঙ্গনাকে ভয় দেখানো ও অপদস্থ করার মতো গুরুতর অভিযোগ করা হয়েছে হৃতিকের বিরুদ্ধে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কঙ্গনা রনৌত তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে একুশ পাতার এই আইনি নোটিশ পাঠান হৃতিককে।

বলিউডে কঙ্গনা রনৌত আর হৃতিক রোশনের সম্পর্কের স্মৃতি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল ঘোলা করা হচ্ছিল। এর মধ্যেই পরোক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁরা। আর এবারে তাঁদের দ্বন্দ্ব শেষ পর্যন্ত আদালতেই উঠল।


এ ক্যটাগরির আরো খবর..