চিকিৎসা ক্ষেত্রে কেউ অবহেলা করলে সেই চিকিৎসকদেরও ছাড় দেয়া হবে না -হুইপ ইকবালুর রহিম

চিকিৎসা ক্ষেত্রে কেউ অবহেলা করলে সেই চিকিৎসকদেরও ছাড় দেয়া হবে না -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যেই সর্দি ও জ্বরের জন্য পৃথক ওয়ার্ড নির্ধারন করা হয়েছে।এম আব্দুর রহিম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসা দেয়া হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি হাসপাতালে পিসিআর মেশিন দেয়া হবে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের কার্যক্রমের কাজ শুরু হয়ে গেলো। দেশের প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। কোন চিকিৎসক চিকিৎসা ক্ষেত্রে অবহেলা করলে সেই চিকিৎসকদেরও ছাড় দেয়া হবে না। এখনই সময় মানবসেবায় নিজেকে উৎস্বর্গীত করতে হবে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে কোভিড-১৯ পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজি বিভাগের তত্তাবধানে পিসি আর মেশিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকারের হাতে হস্তান্তর কালে এসব কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নজমুল, কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নাদির হোসেন, ডাঃ নুরুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।