দিনাজপুর প্রতিনিধিঃ জেলার কাহারোল উপজেলার বিরলী গ্রামের ধন্যরাম রায়(১৬)নামে জনৈক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। আর এই হত্যার নেতৃত্ব দেন তারাপুর গ্রামের ফজলের ৪ছেলে শাহজাহান, আবুল কালাম, জব্বার ও আবুল বাশেদ সহ তাজুল ইসলাম ও তার ছেলে আনু।
গত ২রা জুন রবিবার বিকাল ৪ ঘটিকার সময় দিনাজপুরের কাহারোল উপজেলার তারাপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
জানা যায়, তারাপুর গ্রামের ফজল আলীর ছেলে শাহজাহা আলী, আবুল কালাম, জব্বার আলী, আবুল বাশেদ,শাহজাহানের মামা তাজুল ইসলাম ও তাজুলের ছেলে আনু দল বেঁধে বিরলী গ্রামের মৃত নন্দী রামের ছেলে ধন্যরাম রায়কে হঠাৎ বাড়ী থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে মারধোর করে, অন্ডকোষ লাঠির আঘাতে নষ্ট করে মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে প্রকাশ, শাহজাহান গংরা এরপূর্বে কাহারোলের নজরুল ও তার ভাই(অজ্ঞাত)কে বিনা অপরাধে একজনের পা ও অন্যজনের দাঁত মারধোর করে ভেঙ্গে দেয়। যার মামলা এখনো চলমান রয়েছে।
অপরদিকে তারাপুর গ্রামের শামসুল,কাদের ও তাদের (অজ্ঞাত)মাকে বিনা অপরাধে মার ডাং করে উক্ত শাহজাহান গংরা।
উল্লেখ্য, শাহজাহানের আবুল হোসেন নামে এক ভাই জেএমবি সদস্য হিসেবে ২/৩মাস পূর্বে গ্রেপ্তার হয়।
ঘটনাটি স্বরজমিনে বাংলাদেশ মানবধিকার সংস্হার দিনাজপুরের রিও প্রতিনিধি ঘটনার সত্যতা পরিদর্শন করেন। আরো ঘটনার পরিদর্শন তদন্ত করেন -ঠাকুরগাঁও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদ সভাপতি ও রংপুর বিভাগীয় হিন্দু মহাজোট সেক্রেটারি।
গত ০২জুন রবিবার বিকাল অনুমান ৪ঘটিকার সময় পারনা বালার আমন ধানের বিচন ক্ষেতে তারাপুর গ্রামের দাঙ্গাবাজ শাহজাহান ইচ্ছাকৃতভাবে ও যোগসাজশে গরু দিয়ে বিচন ক্ষেত খাওয়ালে ও মারলে উক্ত ক্ষেতে পারনা বালা গরু আনতে যায়। এমন সময়ে শাহজাহান পারনা বালাকে মারধোর ও শ্লীলতাহানির উদ্দেশে কাপড় ধরে টানাটানি শুরু করলে পুত্র ধন্যরাম রায় ঘটনাস্হলে গিয়ে মাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু শাহজাহান ধন্যরামকে হত্যার উদ্দেশে বাঁশের খুটি দ্বারা আঘাত করার অপচেষ্টা করলে ধন্যরাম দৌড়ে বাড়ীতে ফিরে আসে।
কিছুক্ষণ পরে শাহজাহান(৩৪) ও ভাই আবুল কালাম(৪৩), জব্বার(৪৮), আবুল বাশার(৩৮) এবং মামা তাজুল ইসলাম(৫৫) ও মামাত ভাই আনু(৩০) দল বেঁধে হত্যার উদ্দেশে জোর করে ধন্যরামকে তুলে নিয়ে যায়। পারনা বালা হাত-পা ধরে কাকুতি মিনতি করেও রেহাই পায়নি।
খুনিরা ধন্যরামকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হত্যা করে ফেলে রেখে যায়। হত্যা করার দৃশ্যটি মাতা পারনা বালা, সোহেল সহ অনেকেই দেখেছেন।
ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শাহজাহানের শ্বশুর বর্তমানে ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আপ্রাণ চালিয়ে যাচ্ছে। টাকার বিনিময়ে থানা সকল আইনী মহল হাতানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গোপন সুত্রে প্রকাশ।
বিবাদীরা প্রকাশ্যভাবে বলে বেড়াচ্ছে যে, যারা তাদের বিপক্ষে স্বাক্ষী দিবে ও লড়বে তাদের দশা মৃত ধন্যরামের মতোই হবে।পারনা বালা ছেলে হত্যাকারীদের সঠিক বিচার চায়।