× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামাবাদে প্রস্তাবিত প্রথম হিন্দু মন্দিরের সীমানা পাঁচিলে ভাঙচুর ও ফতোয়া জারি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২০
ইসলামাবাদে কৃষ্ণ মন্দির

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তাবিত প্রথম হিন্দু মন্দির তৈরি নিয়ে বিতর্ক চলছেই৷ কখনও হাই কোর্ট নোটিশ ধরিয়েছে, তো কখনও আবার ধর্মীয় সংগঠন ফতোয়া জারি করেছে। এবার তো সরাসরি মন্দিরের সীমানা পাঁচিলে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। আর সেই ভাঙচুরের ভিডিও ফুটেজ হাতিয়ার করে মন্দির নির্মাণ বন্ধ করার ছক কষতে শুরু করল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। কয়েকদিন আগে ইমরান খানের মন্ত্রিসভা মন্দির তৈরির অনুমতি দিয়েছিলেন।

শনিবার মন্দিরের সামনে পাচিঁল তৈরির কাজ আটকে দেয় ক্যাপিটাল ডেভলপমেন্ট অথোরিটি (CDA)। সংস্থার মুখপাত্র মাজহার হুসেন জানান, ইসলামাবাদে বাণিজ্যিক কারণ বা আবাসনের জন্য যে বিল্ডিংই তৈরি হোক না কেন, তার জন্য অনুমতির প্রয়োজন আছে। কিন্তু মন্দির তৈরির অনুমতি ছিল না। অথচ মন্দির কমিটির দাবি, তাঁরা মন্দিরের প্ল্যান ওই দপ্তরের জমা করেছিলেন। শনিবার কাজ আটকে দেওয়া হয়।

এদিকে মন্দির তৈরির জন্য ১০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার সেই অনুমতি নিয়েও টালবাহানা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কাউন্সিল ফর ইসলামিক আইডোলজি কমিটি।

কিন্তু এবার মন্দিরের ভবিষ্যৎ ঠিক করবে কাউন্সিল ফর ইসলামিক আইডোলজি কমিটি। এদিকে এই কমিটি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে, ইসলামাবাদে ওই মন্দির তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে।

প্রায় ২০ হাজার বর্গফুট জমির উপর তৈরি হচ্ছে এই মন্দির ৷ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে ৷ বলা বাহুল্য, এই বিশাল মন্দির দেশের রাজধানীতে তৈরি হওয়া নিয়ে খুব একটা সায় নেই পাকিস্তানের ইসলামি সংগঠনগুলির ৷ ইসলামাবাদের এইচ-৯ সেক্টরে তৈরি হচ্ছে এই মন্দির ৷

২০১৭ সালে ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ ইসলামাবাদের ওই এলাকায় ২০ হাজার বর্গ কিলোমিটার জমি মন্দির নির্মাণের জন্য দিয়েছিলেন। তিন বছর ধরে সেখানে মন্দির তৈরির জন্য একটি ইটও গাঁথতে দেওয়া হয়নি। সব বাধা কাটিয়ে অবশেষে গত পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি মন্দির প্রতিষ্ঠার কাজের সূচনা করেছিলেন। পাকিস্তান সরকার এবার মন্দির নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদানেরও ঘোষণা করে দিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..