× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কুটনৈতিক প্রতিবেদক

হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত ভারতীয় মুসলমান -গুলাম নবি আজাদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত

কাশ্মীরে ৬০০ বছর আগে মুসলমান কারা ছিল? সবাই কাশ্মীরি পণ্ডিত ছিল। তারা ইসলাম গ্রহণ করেছিল। সবাই এই ধর্মে জন্মগ্রহণ করেছে,” বেশিরভাগ ভারতীয় মুসলমান হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন  বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি)  চেয়ারম্যান গুলাম নবি আজাদ।

ভারতের ডোডা জেলায় এক সমাবেশে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) প্রধান এমন মন্তব্য করেছেন।

গুলাম নবি আজাদ আরও বলেন, হিন্দু ধর্ম অনেক পুরনো। ইসলাম মাত্র ১,৫00 বছর আগে অস্তিত্ব লাভ করেছিল। কেউ বাইরে বা ভিতরে থেকে আসেনি। তাদের মধ্যে প্রায় ১0-২0 জন (মুসলিম) নিশ্চয়ই বাইরে থেকে এসেছে, কিছু মুঘল সেনাবাহিনীতে ছিল,” বাকি সবাই হিন্দু থেকেই ইসলাম গ্রহণ করেছে।

সাবেক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ড. গুলাম নবী আজাদ বলেন, হিন্দুরা মারা গেলে তাদের দাহ করা হয়। তিনি বলেন, “এগুলো বিভিন্ন জায়গায় পুড়িয়ে ফেলা হয়। তাদের ছাই নদীতে রাখা হয় যা পানিতে মিশে যায় এবং আমরা সেই পানি পান করি।” “পরে, কে দেখে যে জলে তাদের পোড়া ছাই রয়েছে? লোকেরা সেই জল পান করে।”

গুলাম নবী আজাদ বলেন, একইভাবে মুসলমানদের মাংস ও হাড় দেশের মাটির অংশ হয়ে গেছে। “তারাও এই ভূখণ্ডের অংশ হয়ে গেছে। তাদের মাংস ও হাড় ভারত মাতার মাটির অংশ হয়ে গেছে। হিন্দু-মুসলমান উভয়েই এই ভূমিতে মিশে গেছে। তাদের মধ্যে পার্থক্য কী?”

গুলাম নবী আজাদ বলেন, “রাজনীতিতে যে ধর্মের আশ্রয় নেয় সে দুর্বল। রাজনীতিতে ধর্মকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা উচিত নয়। হিন্দু-মুসলিম নামের ভিত্তিতে ভোট দেওয়া উচিত নয়। “


এ ক্যটাগরির আরো খবর..