× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

হত্যাকান্ডের তদন্তে গিয়ে পিবিআই সদস্য হামলার শিকার, পরিবারের দাবি জোরপূর্বক স্বীকারোক্তি আদায়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদরাসা ছাত্র হত্যাকান্ডের তদন্তে গিয়ে হাফিজুর রহমান নামে পুলিশের পিবিআইয়ের এক সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের দাবি, তাকে মারধর করা হয়েছে। এ সময় ওই পুলিশ সদস্যের চোখের কোণে ও মুখে দাগ দেখা গেছে।

আহত হাফিজুর রহমান জানান, সকাল থেকেই এই মামলা তদন্তের জন্য আমরা আড়পাড়া এলাকায় অবস্থান করছি। হঠাৎ রাত ১০ টার দিকে ছুরি উদ্ধার হলে সাব্বিরকে ওই ছুরি দিয়ে স্বীকারোক্তি নেওয়ার সময় আমাদের উপর অতর্কিত হামলা করে আমাকে তারা একটি ঘরের মধ্যে আটকিয়ে ফেলে মারধর শুরু করে। অন্য সদস্যরা আসামিদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমার দুই চোখের মধ্যে আঙুল ঢুকানো হয়েছে। পিঠে ও বুকে পর্যাপ্ত কিলঘুষি মারা হয়েছে।

এরপর কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়াসহ থানার একদল পুলিশ আড়পাড়া এলাকার মুশফিকুর রহমান ডাবলুর বাসা থেকে আমাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পিবিআই সদস্যকে উদ্ধার করে নিয়ে আসি। তাকে বেশ মারধর করা হয়েছে। আহত হাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিবিআইয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আটক সাব্বিরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাব্বিরকে নিয়ে রাত ১০ টার দিকে তার বাসায় নিয়ে গিয়ে অন্য একটি ছুরি হাতে ধরিয়ে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে পিবিআই সদস্যরা। এ সময় আমরা প্রতিবাদ করি এবং এক পিবিআই সদস্যকে আটকে রেখে পুলিশকে খবর দিই। এরপর পুলিশ এসে মুশফিকুর রহমান ডাবলু ও তার ভাই লাভলুকে থানায় নিয়ে যায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..