× Banner
সর্বশেষ
জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
rat poison

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পেটের ব্যথা সইতে  না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
নিহত মো.শাহাবুদ্দিন (৫০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার  মৃত আবুল কাশেমের ছেলে।
রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করে শাহাবুদ্দিন।পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। সে দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..