× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়াতে হিন্দু বাড়িতে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা-ভাঙচুর: গ্রেফতার ২ 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই গ্রেফতার

নোয়াখালীর হাতিয়াতে রাতের আঁধারে একটি হিন্দু বাড়িতে ইউনিয়ন পরিষদ সদস্য কাশেম এর নেতৃত্বে ৫০/৬০ জনের সন্ত্রাসী হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় পরিবারের ৪ জন আহত ও বাড়ি ভাংচুর করেছে। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রুবেল ও মাইন উদ্দিন নামের ওই ২ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র দাসের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় সঞ্জয় চন্দ্র দাসের বাবা-মাসহ ৪ জন আহত হন। এ ঘটনায় বুধবার দুপুরে তমরদ্দি ইউনিয়ন পরিষদ সদস্য কাশেমকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন সঞ্জয় চন্দ্র দাস।
সঞ্জয় চন্দ্র দাসের ভাই সমীর চন্দ্র দাস বলেন, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দোকানে গিয়ে কাশেম মেম্বার ও তার লোকজন আমাদের বিভিন্ন হুমকি দিয়ে আসেন। রাত ১০টার দিকে কাশেম মেম্বারের নেতৃত্বে ৬০-৬৫ জন আমাদের বাড়িতে আসস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার ভাই সঞ্জয় চন্দ্র দাসকে না পেয়ে বাবা দয়াল হরি দাস (৭৭) ও মা বিপুল রানী দাসসহ (৬০) পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, পূর্ব শক্রতার জের ধরে কাশেম মেম্বারের নেতৃত্বে হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটেছে।  হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় বুধবার দুপুরে সঞ্জয় চন্দ্র দাস বাদী হয়ে মামলা করলে ২ আসামিকে গ্রেফতার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..