× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হাতির পিঠে যোগাসন দেখাতে গিয়ে মাটিতে পড়ে গেলেন রামদেব, ভাইরাল ভিডিও

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
হাতির পিঠে যোগাসন

ভারত প্রতিনিধিঃ মাথুরায় যোগগুরু বাবা রামদেব হাতির পিঠে যোগ আসনে বসেছিলেন। আসনরত অবস্থায় হাতিটি নড়াচড়া করে উঠলে এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দৃশ্যটি সোমবার মাথুরার রমনারতি আশ্রমে ধারণ করা। পড়ে যাওয়ার সময় তিনি তাঁর চারপাশে জড়ো হওয়া শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন। তখন দৃশ্যটি উপস্থিত কেউ ধারণ করেন।

২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুসজ্জিত হাতির পিঠে দুই হাত মাথার ওপরে রেখে আসনে বসেছেন বাবা রামদেব। একটু পর হাতিটি নড়াচড়া করে ওঠে। আর তখনই পড়ে যান তিনি।

তবে হাতির পিঠ থেকে পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন কি না তা নিশ্চিত  করে জানা যায় নি। তবে পড়ে যাওয়ার পরপরই হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে মঞ্চের দিকে যেতে দেখা গেছে ভিডিওটিতে।

এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এটা নিয়ে মজা করেছেন।

যোগগুরু রামদেবের এই ভিডিওটি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর প্রায় এখন পর্যন্ত প্রায় ১৮হাজার ৪০০ বার দেখা হয়েছে৷ তার সঙ্গেই উঠে এসেছে দারুন সব মজার কমেন্ট৷ একজন মন্তব্য করেছেন, হাতিটিকে তো যোগ শেখানো হয়নি, তাই সেও বুঝতে পারেনি তার পিঠের ওপর কী চলছে৷ অন্য একজন বলছেন, দ্রুত ফের নিজের পায়ে উঠে দাঁড়ালেন, এটা রামদেবের পক্ষেই সম্ভব! আরও একজন লিখেছেন, যথেষ্ট ফিট তিনি, এটাই তার প্রমাণ৷ ঠিক ছোটবেলায় আমরা যেমন ছিলাম, পড়ে গিয়ে দ্রুত উঠে দাঁড়াতাম, তিনিও সেইভাবে উঠে দাঁড়ালেন এবং দ্রুত!


এ ক্যটাগরির আরো খবর..