× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নিজস্ব প্রতিবেদক

হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

নোয়াখালী ৬ আসনের হাতিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে ওই ভোটকেন্দ্রে আটক রাখা হয়েছে। তাঁর নাম রিজিয়া সুলতানা। তিনি উপজেলার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা প্রকাশ্যে ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন। ঘটনাটি ভোটকক্ষে উপস্থিত একজন মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। এরপর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পরপর দুজন ভোটারের ব্যালট পেপারে ভোটারের স্বাক্ষর ও টিপসই নেওয়ার পর নিজেই পছন্দের প্রতীকে সিল মারছেন।

তবে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি তাঁর ব্যালটে সিল মেরে দেন। সিল মারার আগে তিনি উপস্থিত পোলিং কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টদের মতামত নেন। এরপর তিনি সিল মারেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ প্রথম আলোকে বলেন, বেলা আনুমানিক তিনটার দিকে তাঁর কাছে অভিযোগ আসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা একজন ভোটারের ব্যালট পেপারে নিজে সিল মারেন। এরপর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..