× Banner
সর্বশেষ
যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

হাতবোমা ফাটিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
হাতবোমা ফাটিয়ে বসতঘর ভাংচুর

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর, ক্লাব ও মিনি স্টেডিয়ামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ১৪ জনের নামে মামলা হলে মূল অভিযুক্ত জামাল খন্দকার গ্রেফতার করেছে কালকনি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল বেপারীর সাথে প্রতিবেশি জামাল খন্দকারের বিরোধ চলে আসছে। এরই জেরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুলের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে জামাল ও তার লোকজনের বিরুদ্ধে। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ সময় বাবুল ও তার সমর্থক মজিবর হাওলাদারের বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্থদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যাবার সময় পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাব ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভাংচুর করে হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আজ শুক্রবার সকালে ১৪ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্থ পরিবার। অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জামালকে গ্রেফতার করে পুলিশ।

ক্ষতিগ্রস্থ বাবুল বেপারীর ছোটভাই আবুল হোসেন জানান, হঠাৎ করে দুইদিক দিয়ে ৫০ থেকে মানুষ বাড়িঘরে হামলা চালায়। হাতবোমা ফাটিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লুটপাট করে পালিয়ে যায় তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..