হাওরে কৃষক এবং ক্ষেতমজুরের স্বার্থরক্ষার দাবিতে চলছে নৌ অভিযান

 স্টাফ রিপোর্টার: আজ ২৭ মার্চ, ২০১৮ বাংলাদেশ কৃষক সমিতি এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির যৌথ উদ্যোগে নৌ অভিযান কর্মসূচি শুরু হয়। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে এই নৌ অভিযান শুরু হয়।

সাচনা বাজারে পথসভায় কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নৌ অভিযান শুরু হয়।

এরপর সোলকপুর বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়। হাটসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কৃষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য লাকী আক্তার এবং ক্ষেতমজুর নেতা মো. মঙ্গল মিয়া।

এরপর মান্নানঘাট, গড়গরিয়া, গাসলাপুর, লেপিমিয়া এবং খালিয়াজুড়িতে হাটসভা অনুষ্ঠিত হয়। এ নৌ অভিযানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলী, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত সফি চৌধুরী কমল, সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন। আরও আছেন ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, নলীনি ক্লান্ত সরকার।

বক্তারা বলেন, ৪ দফা দাবিতে নৌ অভিযান চলছে। হাওরে নদী ও খাল-খনন, সঠিক মানে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত কৃষক, জিরাতি কৃষক ও বর্গাচাষীদের ঋণ মওকুফ করা, হাওর বিপর্যয়ে গাফিলতির জন্য দায়ীদের শাস্তি দেয়া এবং ইজারা বাতিল করে অবাধে সকলের জন্য মাছ ধরার অধিকারের দাবিতে এ নৌ অভিযান চলছে।

৪ দফা দাবিতে হাওরবাসীকে বাঁচাতে এ নৌ অভিযাত্রায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।
বক্তারা আরো বলেন, হাওরে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবারও কোন প্রকার অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে করা হবে।

প্রয়োজনে ঢাকায় সাধারণ কৃষক ক্ষেতমজুররা ঘোরও করে দাবি আদায় করবে। আগামীকাল নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে ২য় দিনের নৌ অভিযান শুরু হবে।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।